করোনার প্রথম ভ্যাকসিন তৈরির দাবি ইতালির
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন (প্রতিষেধক) তৈরির দাবি করেছেন ইতালির স্প্যালানজানি হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক।
মঙ্গলবার (৫ মে) সায়েন্স টাইমস ম্যাগাজিনে ইতালীয় গবেষকদের একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রোমের স্প্যালানজানি হাসপাতালে বিশেষজ্ঞরা করোনার প্রতিষেধক তৈরি করেছেন। এটি ইঁদুরের শরীরে প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে, তা মানুষের শরীরেও করোনা দূর করতে সক্ষম হবে।
ইতালীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি টাকিসের সিইও লুইগি আরিসিচিও স্থানীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাদের তৈরি এ প্রতিষেধকই বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত পর্যায়ে রয়েছে।
গবেষকরা ইঁদুরের শরীরে এই প্রতিষেধক প্রয়োগ করে দেখেছেন, এতে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এ ধরনের পাঁচটি ভ্যাকসিন ক্যান্ডিডেট (সরকারি অনুমোদনের অপেক্ষায় থাকা প্রতিষেধক) বিপুল সংখ্যাক অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে সেরা দু’টি প্রতিষেধক অনুমোদনের জন্য নির্ধারণ করেছেন গবেষকরা।
তাদের বিশ্বাস, প্রতিষেধকটি এই গ্রীষ্মের পরেই ব্যবহারের ছাড়পত্র পাওয়া যাবে।
বর্তমানে জার্মানি, যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির গবেষণা চলছে। তবে তাদের কোনও প্রতিযোগিতায় যেতে রাজি নন লুইগি। তার কথায়, ‘করোনার সঙ্গে সবাই লড়ছে। আমরা কারও সঙ্গে প্রতিযোগিতা করছি না। বরং সবার সহায়তা পেলেই লড়াই সার্থক হবে।’
সূত্র: সিএনবিসি, আরব নিউজ, টাইমস অব ইন্ডিয়া
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ
সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
রম্যরসে সচেতনতার বার্তা
ব্যাকটেরিয়ার পৌষমাস, অ্যান্টিবায়োটিকের সর্বনাশ