১৮ নভেম্বর, ২০২৬ ১২:২০ পিএম

স্বাস্থ্যসেবার কর্মকর্তা-কর্মচারীদের সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ

স্বাস্থ্যসেবার কর্মকর্তা-কর্মচারীদের সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্য সেবা বিভাগের কোটাভুক্ত এবং স্বাস্থ্য সেবা বিভাগের অধীন সকল প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য তৈরিকৃত আবাসিক ভবনের বাসা অথবা ফ্ল্যাটে সাবলেট বা ভাড়া বন্ধে গণবিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।

বুধবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়া নিষিদ্ধ। ইতোমধ্যে যাঁরা বাসা ভাড়া দিয়েছেন, তাঁদের দ্রুত ভাড়াটিয়া সরিয়ে নিজে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পরও কোনো বাসায় ভাড়াটিয়া পাওয়া গেলে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বরাদ্দ বাতিলসহ আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিধিমালার ১৪(৩) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত