১৫ নভেম্বর, ২০২৬ ১১:২০ এএম

ডিআরইউ নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে বিএইচআরএফ সেক্রেটারির মনোনয়নপত্র জমা

ডিআরইউ নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে বিএইচআরএফ সেক্রেটারির মনোনয়নপত্র জমা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আসন্ন নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সাধারণ সম্পাদক ও এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মুজাহিদুল ইসলাম শুভ। শনিবার (১৪ নভেম্বর) তিনি ডিআরইউ কার্যালয়ে মনোনয়নপত্র জমা বাক্সে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএইচআরএফ সভাপতি প্রতীক ইজাজ, সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার হেলথ এডিটর এমএম রাশেদ রাব্বি, ফোরামের সাংগঠনিক সম্পাদক দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক তবিবুর রহমান এবং সাংবাদিক আজহার লিমন।

মুজাহিদুল ইসলাম শুভ বর্তমানে এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে ২০১৪ সালের ১ এপ্রিল থেকে প্রায় সাড়ে সাত বছর সময় টেলিভিশনে কাজ করেছেন তিনি। সাংবাদিকতা জীবনের দীর্ঘ সময়জুড়েই স্বাস্থ্যখাত নিয়ে প্রতিবেদন ও অনুষ্ঠান নির্মাণে যুক্ত ছিলেন এই সাংবাদিক।

বর্ণাঢ্য পেশাগত জীবনে দেশ-বিদেশের খ্যাতনামা চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, মিডওয়াইফ ও মেডিকেল টেকনোলজিস্টদের অংশগ্রহণে ছয় শতাধিক স্বাস্থ্যবিষয়ক টকশো সঞ্চালনা করেছেন মুজাহিদ শুভ। কোভিড-১৯ মহামারির সময় সময় টেলিভিশনে তাঁর উপস্থাপনায় প্রচারিত ‘বদ্যিবাড়ি’ অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মহামারির সময় চিকিৎসা, স্বাস্থ্য সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য তুলে ধরতে অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ছাড়া সময় টেলিভিশন ও এখন টেলিভিশনের বিভিন্ন নীতিনির্ধারণী এবং সম্পাদকীয় অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

প্রসঙ্গত, ২০২৭ সালের ডিআরইউর সদস্য ফরম বিক্রি শুরু হয় চলতি বছরের ৬ মে। সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত।

টিআই/এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক