১২ নভেম্বর, ২০২৬ ০৮:২৯ পিএম

ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে ১৯৬০

ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে ১৯৬০
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৯২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, খুলনা বিভাগে ২২৪ জন, রাজশাহী বিভাগে ২১৬ জন, রংপুর বিভাগে ৬৩ জন, বরিশাল বিভাগের ১৮৫ জন এবং সিলেট বিভাগে ১১ জন আক্রান্ত হয়েছে।

আরও জানানো হয়েছে, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন।

তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ২৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৯১৫ জন চিকিৎসাধীন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৪৮১ জন।

এইউ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক