০৬ নভেম্বর, ২০২৬ ০৪:৫৬ পিএম
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করার পর হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে সিলেট নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার জানান, শুক্রবার সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন।
দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরে দ্রুত তাকে সিলেট নগরে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, চিকিৎসকরা মন্ত্রীকে বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে হাসপাতালে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।
এমআই/এমইউ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদন
স্বাস্থ্যে চলছে দুর্নীতির মহোৎসব, বছরে কমিশন বাণিজ্য ১৮৬১ কোটি টাকা
বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদন
স্বাস্থ্যে চলছে দুর্নীতির মহোৎসব, বছরে কমিশন বাণিজ্য ১৮৬১ কোটি টাকা
এই বিভাগের সর্বাধিক পঠিত