২০ অক্টোবর, ২০২৬ ০৩:০৭ পিএম
জ্যেষ্ঠ অধ্যাপকদের উপেক্ষা

আইসিএমএইচের শিশু বিভাগের প্রধান করা হলো আওয়ামীপন্থী চিকিৎসককে

আইসিএমএইচের শিশু বিভাগের প্রধান করা হলো আওয়ামীপন্থী চিকিৎসককে
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) শিশু (পেডিয়াট্রিক্স) বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব (অতিরিক্ত) পেয়েছেন শিশু বিষয়ে ডিগ্রি না থাকা নবজাতক (নিওনাটোলজি) বিভাগের অধ্যাপক ডা. আ.ন.ম. নুরুল হক ভূঁইয়া। তিনি আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য।

অভিযোগ রয়েছে তাঁর (নুরুল হক ভূঁইয়া) চেয়ে জ্যেষ্ঠ বিসিএস কর্মকর্তা শিশু বিভাগে থাকা সত্ত্বেও অতিরিক্ত এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে নুরুল হক ভূঁইয়াকে এ দায়িত্ব দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, ‘শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ মুজিবুর রহমান স্থায়ীভাবে চলে যাওয়ায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে নুরুল হক ভূঁইয়া শিশু বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন।’ একই দিন থেকে আদেশটি কার্যকর হয়েছে।

এ নিয়ে বিভাগের অন্যান্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, নুরুল হক ভূঁইয়া শিশু বিভাগের অধ্যাপক নন। তিনি নবজাতক বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিশু বিষয়ে তাঁর কোনো বিশেষায়িত ডিগ্রিও নেই। কিন্তু এতদসত্বেও শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়ায় চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

শিশু বিভাগে নুরুল হক ভূঁইয়ার চেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা থাকা সত্ত্বেও জ্যেষ্ঠতা ও বিশেষায়িত যোগ্যতাকে তোয়াক্কা না করে তাঁকে কেন এই দায়িত্ব দেওয়া হলো—তা নিয়ে প্রশ্ন উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নুরুল হক ভূঁইয়া ২১তম বিসিএসের একজন কর্মকর্তা। তার বিসিএস কোড নম্বর ১০৯৯৫১ এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেন নম্বর ২৪১৯০। তিনি আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য। স্বাচিপের নারায়ণগঞ্জ জেলার সদস্য তালিকায় তার সদস্য নম্বর GM4601M উল্লেখ রয়েছে।

আইসিএমএইচ সংশ্লিষ্টদের অভিযোগ, স্বাচিপের সদস্য হওয়ার কারণে একসময় তার পদোন্নতি আটকে ছিল। পরে বিভিন্ন মহলে তদবিরের মাধ্যমে ২০২৫ সালে পদোন্নতি পেয়ে অধ্যাপক হিসেবে আইসিএমএইচে যোগদান করেন। এর আগে ২০১৬ সালে তিনি নবজাতক বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেন।

এদিকে আইসিএমএইচের অফিস আদেশে নুরুল হক ভূঁইয়ার যোগ্যতা বা জ্যেষ্ঠতার বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এতে শুধু পূর্ববর্তী বিভাগীয় প্রধান স্থায়ীভাবে চলে যাওয়ায় তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে অধ্যাপক ডা. নুরুল হক ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনিও সাড়া দেননি।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক