১৪ অক্টোবর, ২০২৬ ০৩:৫৭ পিএম

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে চেরাগ আলী এলাকার ওই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইমরান আলী গণমাধ্যমকে জানান, চেরাগ আলী এলাকায় ওই ওষুধ কারখানার আগুন সকাল সাড়ে ১১টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।

প্রথমে কারখানাটি এসেনশিয়াল ড্রাগসের বলে জানালেও পরে ফায়ার সার্ভিস জানায়, এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানা। কারখানাটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।

উল্লেখ্য, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক