০৬ অক্টোবর, ২০২৬ ০৩:৫৩ পিএম

মিডওয়াইফের ৯১৪ শূন্যপদে নিয়োগের উদ্যোগ, পিএসসিতে প্রস্তাব

মিডওয়াইফের ৯১৪ শূন্যপদে নিয়োগের উদ্যোগ, পিএসসিতে প্রস্তাব
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শূন্য থাকা মিডওয়াইফ (১০ম গ্রেড) পদে নতুন করে নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) মাধ্যমে সরাসরি নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ (৬ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পিএসসিতে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. খুরশীদ আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের মিডওয়াইফ (১০ম গ্রেড। এর বিদ্যমান (১৯৫৫- (৫৯৮+৩৪২১) =২০১৫টি শূন্যপদের মধ্যে ১০% শাম সংরক্ষণ করে ৯১৪ টি শূন্যপদ পূরণের লক্ষ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নির্ধারিত রিকুইজিশন ফরম, পদ বিন্যাস ও চেকলিষ্ট যথাযথভাবে পূরণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ বিভাগে প্রেরণ করা হয়েছে।’

এতে আরও বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মিডওয়াইফ (১০ম গ্রেড) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সুপারিশ প্রদানের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

চিঠি দেখুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত