২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৪২ পিএম

দ্য নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা

দ্য নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম জোনাথন ম্যাককিনসি (৪০)। তিনি প্রতিষ্ঠানটির গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল শাখার পরিচালক পদে কর্মরত ছিলেন।

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জোনাথনের শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গত শনিবার বিকেলে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিনের একটি স্পোর্টস গ্রাউন্ডের গাড়ি পার্কিং এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় জোনাথনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু নিশ্চিত করেন জরুরি চিকিৎসাসেবা দলের সদস্যরা।

এ ঘটনায় নিহত কর্মকর্তার শ্বশুর শৌইয়ং ঝাং (৭৭) ও শাশুড়ি শিলি চেনকে (৭৭) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার (সর্বোচ্চ মাত্রার হত্যা), অপরাধমূলক ষড়যন্ত্র, মারাত্মক অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং শিশুকে ঝুঁকির মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত দম্পতির মেয়ে ক্যান্ডিস ঝাংয়ের সঙ্গে জোনাথনের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছিল। এ সংক্রান্ত মামলার শুনানির নির্ধারিত তারিখ ছিল আগামী সপ্তাহে। ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সঠিক উদ্দেশ্য অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও