১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:২০ পিএম

ক্রোয়েশিয়ায় দ্বীপে দাবানল: ৩,৫০০ হেক্টর এলাকা ভস্মীভূত

ক্রোয়েশিয়ায় দ্বীপে দাবানল: ৩,৫০০ হেক্টর এলাকা ভস্মীভূত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ইউরোপের তীব্র তাপপ্রবাহ ও খরায় ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক সাগরের ব্রাচ দ্বীপে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে প্রায় ৩ হাজার ৫০০ হেক্টর এলাকা পুড়ে যাওয়ার পর ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে সেখান থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাসহ অন্তত ২৩০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতের আগে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত বসতির দিকে ছড়িয়ে পড়লে দ্বীপটির পশ্চিমাঞ্চলের ছোট শহর মিলনা ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

সার্বিক নিরাপত্তা বিবেচনায় হারবারমাস্টার কার্যালয়ের নৌযান, সামুদ্রিক পুলিশ এবং স্থানীয় বেসরকারি বোটের সমন্বয়ে গভীর রাতে ওই ২৩০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার সকাল থেকে ৪টি কানাডেয়ার জলবাহী উড়োজাহাজ ও ৬৯টি অগ্নিনির্বাপক যানের সহায়তায় ২২০ জনের বেশি দমকলকর্মী রাতভর কাজ চালিয়ে যান।

অগ্নিনির্বাপণ বিভাগের কমান্ডার স্লাভকো তুসাকোভিচ নিশ্চিত করেছেন যে, বড় ধরনের প্রচেষ্টা চালিয়ে অধিকাংশ বসতবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে, তবে কয়েকটি ভবনের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুজন সামান্য আহত হয়েছেন।

অগ্নিনির্বাপণ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই আগুনে দ্বীপের প্রায় ৩ হাজার ৫০০ হেক্টর পাইনবন ও ঝোপঝাড় সম্পূর্ণ পুড়ে গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চরম খরা ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণেই অঞ্চলটিতে এমন বিধ্বংসী দাবানলের প্রকোপ বারবার দেখা দিচ্ছে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও