১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৪ এএম

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপি অভিযান কর্মসূচি: উদ্বোধনে প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপি অভিযান কর্মসূচি: উদ্বোধনে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: দেশজুড়ে তিন মাসব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১২ে সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অভিযান আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ঢাকার দুই সিটি করপোরেশন। কর্মসূচির প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ ও ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, বিএনসিসি, গালর্স গাইড, স্কাউট, রেড ক্রিসেন্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে ২৫ হাজার কর্মীবাহিনী উপস্থিত হন। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সচিবসহ সরকারের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ আয়োজনে দেশের ৬৪টি জেলা প্রশাসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

চলবে ১২ সেপ্টেম্বর-১২ ডিসেম্বর পর্যন্ত

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। ঢাকাসহ সব মহানগর, বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করবে।

এ কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এ অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক