৩১ অগাস্ট, ২০২৬ ০৫:৪৩ পিএম

জিমে শরীরচর্চার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন আসামের ডা. শাহীন

জিমে শরীরচর্চার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন আসামের ডা. শাহীন
সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জিমে ব্যায়ামরত অবস্থায় প্রাণ হারালেন আসামের নগাঁও মেডিকেল কলেজের চিকিৎসক শাহীনুর রহমান। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন।

শনিবার (২৯ আগস্ট) আসাম জিমে ব্যায়ামের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ধরনের একটি ভিডিও পড়ে। ত্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জিমে চেষ্টের ব্যায়াম করছেন শাহীনুর রহমান। হঠাৎ তিনি এক হাত থেকে ওয়েট টি ছেড়ে দেন এবং ফ্লোরে লুটিয়ে পড়েন।

তিনি ইন্ডিয়ার আসাম প্রদেশের নগাঁও মেডিকেল কলেজে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্টরা বলেন, ব্যায়াম স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলেও, অতিরিক্ত ক্লান্তি, পূর্ব লক্ষণ না বোঝা বা হঠাৎ তীব্র শারীরিক চাপের কারণে এ ধরনের আকস্মিক ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি।

এই ঘটনাটি মনে করিয়ে দেয়, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ব্যায়ামের সময় নিজের শরীরের সংকেত বোঝা কতটা জরুরি। এ ছাড়া এ ঘটনা হৃদযন্ত্রের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দেয়।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত