টাঙ্গাইল মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
মেডিভয়েস রিপোর্ট: টাঙ্গাইল মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, টাঙ্গাইল মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফকে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে মানিকগঞ্জ মেডিকেল কলেজের এ্যানেসথেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল আলম তালুকদারকে টাঙ্গাইল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের ২০ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মকবুল হোসেন।
এমআর/