০৯ অগাস্ট, ২০২৬ ০৯:৫৪ পিএম
সিলেটে ফের প্রাণঘাতী করোনা শনাক্ত
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রায় ১৪ মাস পর সিলেটে আবারও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ রোববার (০৯ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্ত ব্যক্তির বয়স ৫৫ বছর। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। বর্তমানে তাকে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি শনিবার রাতে নিশ্চিত করেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এর আগে সর্বশেষ ২০২৫ সালের ১৫ জুন সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ সময় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এনডিএফের সেমিনারে বক্তারা
জুলাইয়ের স্মৃতি মুছে ফেলা সম্ভব নয়, হৃদয় ও পেশায় বেঁচে থাকবে
এনডিএফের সেমিনারে বক্তারা
জুলাইয়ের স্মৃতি মুছে ফেলা সম্ভব নয়, হৃদয় ও পেশায় বেঁচে থাকবে
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
কাজে বাধা দেওয়ার অভিযোগ
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতির পদত্যাগ
এই বিভাগের সর্বাধিক পঠিত