০৪ অগাস্ট, ২০২৬ ০২:১১ পিএম

বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাগেরহাটে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ করেছে বাগেরহাট জেলা বিএনপি।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। এসময়, তিনি বাগেরহাটবাসীর পক্ষ থেকে জেলা একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান এবং মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. মো. মেহেদী হাসান। স্বাস্থ্যমন্ত্রী আবেদনপত্র গ্রহন করে বাগেরহাটের নেতৃবৃন্দকে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস প্রদান করেন।

জানা গেছে, বাগেরহাটে দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসা ও উচ্চতর চিকিৎসা শিক্ষার সুযোগের অভাব রয়েছে। যদি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, তাহলে জেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষও আধুনিক এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন। একই সাথে, চিকিৎসক তৈরির ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিষয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক গনমাধ্যমকে জানান, ‘বাগেরহাটবাসীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সময়ের দাবি। আমরা আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।’

এদিকে, বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, যদি এ উদ্যোগ বাস্তবায়িত হয়, তাহলে বহুদিনের দাবি পূরণ হবে এবং জেলার স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

বিডিআরসিএস-আইএফআরসির জরিপ

হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে

সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক