০৫ অগাস্ট, ২০২৬ ০৩:৫৮ পিএম
৩৬ জুলাই স্মরণে খুলনা মেডিকেল কলেজে ‘রান ফর আজাদী’ ম্যারাথন
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে খুলনা মেডিকেল কলেজে (খুমেক) প্রতীকী ম্যারাথন (মিনি) ‘রান ফর আজাদী’ আয়োজন করেছে দাওয়াহ সোসাইটি অব কেএমসি।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে কেএমসি কেন্দ্রীয় খেলার মাট থেকে শুরু হয়ে পূজাখোলা মোড় হয়ে খুমেকে এসে শেষ হয় এ ম্যারাথন।
আয়োজকরা জানান, ৩৬ জুলাইয়ের (৫ আগস্ট) স্মৃতিকে অম্লান রাখা এবং শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
এই দিনটিকে স্মরণীয় করতে ম্যারাথনের রেজিস্ট্রেশন ফি রাখা হয় ৩৬ টাকা হয় বলেও জানান আয়োজকরা।
ম্যারাথন চলাকালে অংশগ্রহণকারীরা জুলাইয়ের বিভিন্ন অগ্নিঝরা স্লোগান দেন। বিশেষ করে ম্যারাথনে অংশগ্রহণকারীদের সম্মিলিত কন্ঠে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
জেএইচ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ম্যারাথন
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
জুলাই গণ-অভ্যুত্থান দিবস
ঐতিহাসিক ৫ আগস্ট: স্বৈরাচার পতনের দ্বিতীয়বার্ষিকী
জুলাই গণ-অভ্যুত্থান দিবস
ঐতিহাসিক ৫ আগস্ট: স্বৈরাচার পতনের দ্বিতীয়বার্ষিকী
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত
এই বিভাগের সর্বাধিক পঠিত