২৬ জুলাই, ২০২৬ ১১:৪৭ পিএম

অপসারণের দাবিতে বরিশাল সিভিল সার্জনের কক্ষে তালা

অপসারণের দাবিতে বরিশাল সিভিল সার্জনের কক্ষে তালা
বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে শিক্ষার্থীদের তালা।

মেডিভয়েস রিপোর্ট: নিয়োগের প্রতিবাদ ও অপসারণের দাবিতে বরিশালের সিভিল সার্জন ডা. এস এম মনিরুজ্জামানের কক্ষে প্রতীকী তালা ঝুলিয়ে দিয়েছেন একদল শিক্ষার্থী। আজ রোববার (২৬ জুলাই) দুপুরে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, নানা অভিযোগে বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ তারা কোনোভাবেই মেনে নেবেন না।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে জানতে পারেন, ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের যোগদানের শেষ দিন হলেও তিনি কার্যালয়ে যোগ দেননি। এ সময় শিক্ষার্থীরা তার জন্য নির্ধারিত কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, যার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিতর্কমুক্ত ও সৎ কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগের দাবি জানাই।

বিএম কলেজের শিক্ষার্থী লাবণ্য আক্তার বলেন, বরিশালের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। বিতর্কিত কর্মকর্তাকে অপসারণ করে জনস্বার্থে নতুন সিভিল সার্জন নিয়োগ দিতে হবে। আমাদের এই আন্দোলন জনস্বার্থেই।

শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, ফ্যাসিস্ট আমলে তিনি শিক্ষার্থীদের ওপর জুলুম করেছেন। এমন জুলুমবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে আমরা বরিশারের মাটিতে দেখতে চাই না।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা দ্রুত ডা. এস এম মনিরুজ্জামান শাহিনকে অপসারণ করে যোগ্য ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে বরিশালের সিভিল সার্জন হিসেবে নিয়োগের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

টেস্ট বাণিজ্য, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে স্থানীয়দের আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হওয়া গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলা সিভিল সার্জন হিসেবে পদায়ন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বছরের ব্যবধানে গত ২১ জুলাই এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ জুলাই যোগদান করেন তিনি। 

সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলামের স্বাক্ষর করা অভিন্ন আদেশে জেলার দায়িত্বরত সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. এস এম মঞ্জুর এ এলাহীকে অধিদপ্তরে ওএসডি করা হয়। এই আদেশের আগে ডা. মনিরুজ্জামানও স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ১৪ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক আদেশে ডা. মনিরুজ্জামানকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ থেকে বদলি করা হয়। প্রথমে তাকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে প্রভাষক হিসেবে পদায়ন করা হলেও পরবর্তীতে ওএসডি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে টেস্ট বাণিজ্য, দায়িত্বে অবহেলা এবং দালাল সিন্ডিকেট পরিচালনাসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই বছরের ১৬ ফেব্রুয়ারি ৮ দফা দাবিতে তাকে অবরুদ্ধ করেন স্থানীয় শিক্ষার্থীরা। তারা মনিরুজ্জামানের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগানও দেন। ঘণ্টাব্যাপী অবরুদ্ধ থাকার পর পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন।

একই বছরের ২ জুলাই একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা না করায় ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে রোগীর সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগ ওঠে। একই সঙ্গে সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের অভ্যর্থনাকর্মী টেস্ট বুঝতে না পারায় রোগী অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ায় ওই অভ্যর্থনাকর্মীকেও চাকরিচ্যুত করার হুমকি দেন ডা. মনিরুজ্জামান। এ নিয়ে তার বিরুদ্ধে আন্দোলন জোরালো হয়।

এসব নিয়ে ১৪ জুলাই সকাল ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয়রা। এর প্ররিপ্রেক্ষিতে একই দিন তাকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন লোক ভাড়া করে এনে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধের ডাক দেন। এ সময় অবরোধ প্রত্যাহারের দাবি জানালে তাদের ওপর হামলা করা হয়। ওই দিন সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক