২৬ জুলাই, ২০২৬ ০৮:৫৬ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। আজ রোববার (২৬ জুলাই)  স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, নতুন ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার ফলে বর্তমানে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা পৌঁছেছে এক হাজার ১১৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৫৮ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৯৩৫ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১৫, উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ছয় ও সিটি কর্পোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। এছাড়া ময়মনসিংহে পাঁচজন, চট্টগ্রামে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে চারজন, রাজশাহী এক ও রংপুরে একজনের মৃত্যু হয়েছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক