২৬ জুলাই, ২০২৬ ০৩:০৫ পিএম

অধ্যাপক পদে চলতি দায়িত্ব পেলেন চার চিকিৎসক

অধ্যাপক পদে চলতি দায়িত্ব পেলেন চার চিকিৎসক
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন প্রতিষ্ঠানে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত চারজন চিকিৎসককে অধ্যাপক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ রোববার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেজ অ্যান্ড ইউরোলজির সহকারী অধ্যাপক (ইউরোলজি) ডা. শাহরিয়ার মো. কবির হাসানকে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে একই প্রতিষ্ঠানে সংযুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. মো. আবু সায়েমকে অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) (চলতি দায়িত্ব) হিসেবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. আহমদ সামি-আল-হাসানকে অধ্যাপক (সার্জারি) (চলতি দায়িত্ব) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে করে একই প্রতিষ্ঠানে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির সহকারী অধ্যাপক (ইএনটি) ডা. মো. আবদুল করিমকে অধ্যাপক (ইএনটি)  (চলতি দায়িত্ব) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে পরবর্তী কর্মদিবস থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট চিকিৎসকদের কর্মকালীন চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। চলতি দায়িত্বে থাকা অবস্থায় তারা ওই পদবি ব্যবহার করতে পারবেন এবং মূল পদ ছাড়া অন্য কোনো পদে বদলি হতে পারবেন না।

প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত