২৫ জুলাই, ২০২৬ ১০:০২ পিএম

ভারমুক্ত হলেন মমেক ও শেবাচিমের উপাধ্যক্ষ

ভারমুক্ত হলেন মমেক ও শেবাচিমের উপাধ্যক্ষ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ ও শেরে বাংলা মেডিকেল কলেজের দুই ভারপ্রাপ্ত উপাধ্যক্ষকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন পদে পদায়ন করেছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা বলা হয়েছে, ময়মনসিংহ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ডা. মো. বদর উদ্দীনকে একই প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ ও অধ্যাপক (চলতি দায়িত্ব), ইউরোলজি বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়া, শেরে বাংলা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ডা. মো. মজিবুর রহমানকে উপাধ্যক্ষ ও অধ্যাপক (চলতি দায়িত্ব), পেডিয়াটিক্স বিভাগে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮ এপ্রিল ২০২৩ তারিখের জারিকৃত প্রজ্ঞাপনের শর্তাবলি প্রযোজ্য হবে। পদায়নকৃত কর্মকর্তাদের যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত