২৪ জুলাই, ২০২৬ ০৪:৩৬ পিএম

ডিও লেটার পর্যালোচনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগে কমিটি গঠন

ডিও লেটার পর্যালোচনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগে কমিটি গঠন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের কাছ থেকে প্রাপ্ত ডিও লেটার পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কমিটি গঠন করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

প্রশাসন-১ শাখার সহকারী সচিব মো. হেলাল উদ্দিন ভূঁঞা স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন)  মো. খোরশেদ আলমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্মসচিব (বাজেট-১ অধিশাখা), যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা), যুগ্মসচিব (পার অধিশাখা), যুগ্মসচিব (নির্মাণ ও মেরামত অধিশাখা), উপসচিব/সিনিয়র সহকারী সচিব (পরিকল্পনা-১ শাখা), উপসচিব/সিনিয়র সহকারী সচিব (চিকিৎসা শিক্ষা-১ শাখা), উপসচিব/সিনিয়র সহকারী সচিব (নার্সিং শিক্ষা শাখা)।

এছাড়া, উপসচিব/সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-১ শাখা) কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে কমিটির কর্মপরিধি উল্লেখ করে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কাছ থেকে প্রাপ্ত ডিও লেটার পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কমিটি। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য (কো-অপ্ট) অন্তর্ভুক্ত করতে পারবে।

►অফিস আদেশ দেখতে ক্লিক করুন

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত