২০ জুলাই, ২০২৬ ০১:১৫ পিএম

এফসিপিএস প্রশিক্ষণার্থীদের তথ্য হালনাগাদের সময় বাড়াল ২৫ জুলাই পর্যন্ত

এফসিপিএস প্রশিক্ষণার্থীদের তথ্য হালনাগাদের সময় বাড়াল ২৫ জুলাই পর্যন্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্ (বিসিপিএস) ফেলোশিপ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণরত এফসিপিএস প্রথম পর্ব উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের তথ্য হালনাগাদ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময়সীমা আগামী ২৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করেছে।

আজ সোমবার (২০ জুলাই) বিসিপিএসের অনারারি পরিচালক (আরটিএম) অধ্যাপক ডা. মো. নুর হোসেন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত সচিব অধ্যাপক কোহিনুর বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠু, কার্যকর ও কাঠামোবদ্ধভাবে পরিচালনার লক্ষ্যে এফসিপিএস প্রথম পর্ব উত্তীর্ণ ই-লগবুকের অন্তর্ভুক্ত ও ই-লগবুকের বহির্ভূত বিসিপিএস স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত চিকিৎসকদের তথ্য হালনাগাদের জন্য পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির সময়সীমা বাড়ানো হয়েছে।

এতে আরও বলা হয়, প্রশিক্ষণার্থীদের অনুরোধ এবং প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় অনলাইনে তথ্য প্রদান ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের সময়সীমা আগামী ২৫ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বিসিপিএস সংশ্লিষ্ট সব প্রশিক্ষণার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে তথ্য প্রদান এবং কর্তৃপক্ষের স্বাক্ষরযুক্ত প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার আহ্বান জানিয়েছে। এর মধ্যে যোগদানকারী প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে যোগদানপত্র ও অফিস আদেশ, প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে ছাড়পত্র এবং প্রশিক্ষণে বিরতি গ্রহণের ক্ষেত্রে বিরতির আবেদনপত্র জমা দিতে হবে।

প্রশিক্ষণার্থীরা বিসিপিএসের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে তথ্য হালনাগাদ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে পারবেন।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত