০৮ জুলাই, ২০২৬ ১০:৫৮ এএম

বিসিপিএসের প্রশিক্ষণার্থী চিকিৎসকদের তথ্য হালনাগাদ শুরু, চলবে ২০ জুলাই

বিসিপিএসের প্রশিক্ষণার্থী চিকিৎসকদের তথ্য হালনাগাদ শুরু, চলবে ২০ জুলাই
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ফেলোশিপ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম আরও সুষ্ঠু, কার্যকর ও কাঠামোবদ্ধভাবে পরিচালনার লক্ষ্যে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের তথ্য হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে এফসিপিএস প্রথম পর্ব উত্তীর্ণ এবং ই-লগবুকের বাইরে বিসিপিএস স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের নির্ধারিত ক্যাটাগরিতে অনলাইনে তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় অনলাইনে শুরু হওয়া আবেদন গ্রহণ চলবে ২০ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিসিপিএসের নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

বিসিপিএসের অনারারি পরিচালক (আরটিএম) অধ্যাপক ডা. মো. নুর হোসেন ভূঁইয়া এবং সচিব (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. কোহিনুর বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি চাকরিরত, বেসরকারি চাকরিরত, সরকারি প্রতিষ্ঠানে ভাতাপ্রাপ্ত, বেসরকারি প্রতিষ্ঠানে ভাতাপ্রাপ্ত এবং এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ এবং বর্তমানে এমডি/এমএস/ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের তথ্য হালনাগাদ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, তথ্য প্রদানের পাশাপাশি কর্তৃপক্ষের স্বাক্ষরযুক্ত প্রয়োজনীয় কাগজপত্রও প্রার্থীকে আপলোড করতে হবে। এর মধ্যে রয়েছে—প্রশিক্ষণে যোগদানকারীদের জন্য যোগদানপত্র ও অফিস আদেশ, প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে ছাড়পত্র এবং প্রশিক্ষণে বিরতি গ্রহণকারীদের ক্ষেত্রে বিরতির আবেদনপত্র।

বিসিপিএস জানিয়েছে, নিম্নোক্ত প্রশিক্ষণার্থীদের তথ্য প্রদান বাধ্যতামূলক—

এফসিপিএস ১ম পর্ব উত্তীর্ণ হয়ে যে সকল প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে যোগদান করেছেন। একই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রেখেছেন। প্রতিষ্ঠান পরিবর্তন করে প্রশিক্ষণে যোগদান করেছেন।

এফসিপিএস ১ম পর্ব উত্তীর্ণ হলেও অদ্যাবধি কোনো বিসিপিএস কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠানে প্রশিক্ষণে যোগদান করেননি।

এফসিপিএস মিডটার্ম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্পেশালিটি প্রশিক্ষণে যোগদান করেছেন।

১. এফসিপিএস ১ম পর্ব উত্তীর্ণ হয়ে যে সকল প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে যোগদান করেছেন। একই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রেখেছেন। প্রতিষ্ঠান পরিবর্তন করে প্রশিক্ষণে যোগদান করেছেন।
২. এফসিপিএস ১ম পর্ব উত্তীর্ণ হলেও অদ্যাবধি কোনো বিসিপিএস কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠানে প্রশিক্ষণে যোগদান করেননি।
৩. এফসিপিএস মিডটার্ম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্পেশালিটি প্রশিক্ষণে যোগদান করেছেন।
৪. ন্যূনতম ৬ (ছয়) মাস প্রশিক্ষণ সম্পন্ন করার পর জুলাই ২০২৬ সেশন হতে বিরতি গ্রহণ করেছেন অথবা বর্তমানে বিরতি চলমান রেখেছেন।

তবে বিসিপিএসের অটোমেশন সিস্টেমের মাধ্যমে জুলাই ২০২৬ সেশনে পদায়নপ্রাপ্ত এবং প্রশিক্ষণে যোগদানকারী প্রশিক্ষণার্থীদের এই লিংকের মাধ্যমে তথ্য দেওয়ার প্রয়োজন হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সংক্রান্ত কোনো হার্ড কপি বিসিপিএসে জমা দিতে হবে না। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে অনলাইনে তথ্য প্রদান, সংশোধন বা প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের কোনো সুযোগ থাকবে না।

এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানে ভাতাপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে প্রচলিত বিধি অনুযায়ী পারিতোষিক ভাতা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন বলে সতর্ক করা হয়েছে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত