পটুয়াখালী মেডিকেলের নবনিযুক্ত অধ্যক্ষকে শিক্ষার্থীদের শুভেচ্ছা
মেডিভয়েস রিপোর্ট: পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এফ এম আতিকুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস), ‘সন্ধানী’ ও ‘মেডিসিন ক্লাব’র পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
ডা. এফ এম আতিকুর রহমান এর আগে কলেজের উপাধ্যক্ষ, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এবং একাডেমিক কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এমআর/এমইউ