১০ জুন, ২০২৬ ০৭:১৪ পিএম

কক্সমেকে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে বোনস বিতরণ

কক্সমেকে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে বোনস বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার মেডিকেল কলেজে (কক্সমেক) দাওয়াহ কমিউনিটির উদ্যোগে বোনস বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) কলেজ ছাত্রাবাসে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৩০ জন ছাত্রছাত্রীকে বোনস সেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন মেডিকেলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. হুসাইনুল আলম। বিনামূল্যে বোনস পেয়ে শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত হন এবং মহৎ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর ভূয়সী প্রশংসা করেন। 

বোনস বিতরণ কার্যক্রম সম্পর্কে ১৮তম ব্যাচের শিক্ষার্থী ফারহান ফয়সালের বলেন, ‘বোন্স ব্যাংকের এই কাজটি সত্যিই প্রশংসনীয়। আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টিকুলের সেরা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর মানুষের এই দেহ একমাত্র আল্লাহর আমানত যার কেনাবেচা করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। বোন্স ব্যাংকের এই কার্যক্রমের ফলে আমরা এ হারাম কাজ থেকে নিজেদের বিরত রাখতে পেরেছি, যার জন্য আল্লাহর শুকরিয়া এবং যারা এই কার্যক্রমে দায়িত্বে আছে তাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ও বোন্স ব্যাংক কার্যক্রমের দীর্ঘায়ু কামনা করছি।’

অনুষ্ঠানে কক্সমেক বোনস ব্যাংকের উপদেষ্টা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাফেজ মাওলানা তাউসিফ করিম বলেন, ‘মেডিকেলে পড়াশোনার শুরুতেই অ্যানাটমির জন্য বোন্সের কোনো বিকল্প নেই। কিন্তু এটি যেহেতু মানবকঙ্কাল, তাই শরিয়তে এ ব্যাপারে কিছু বিধিনিষেধ রয়েছে। তাই আমাদের এ উদ্যোগ।’

কক্সমেক বোনস ব্যাংকের ম্যানেজার পঞ্চম বর্ষের শিক্ষার্থী রিদুয়ান ইসলাম বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর আমরা দ্বিগুণ সংখ্যক শিক্ষার্থীদের বোন্স দিতে সক্ষম হয়েছি। আমরা যদি আরো কয়েক বছর বোন্স বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতে পারি, তাহলে সদ্য আগত ফার্স্ট ইয়ারের সকল শিক্ষার্থীর নিকট আমরা বিনামূল্যে বোন্স পৌঁছে দিতে পারবো বলে আশাবাদী। আমাদের এ মহৎ কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।’

জেএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত