১০ জুন, ২০২৬ ০২:১৬ পিএম

সাড়ে তিন বছরে দেশের স্বাস্থ্যব্যবস্থা বদলে দিয়েছিলেন শহীদ জিয়া: প্রতিমন্ত্রী

সাড়ে তিন বছরে দেশের স্বাস্থ্যব্যবস্থা বদলে দিয়েছিলেন শহীদ জিয়া: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম. এ মুহিত বলেন, মাত্র সাড়ে তিন বছরে দেশের স্বাস্থ্যব্যবস্থা বদলে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আজ বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে শহীদ জিয়াউর রহমানেরের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এম. এ মুহিত বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো প্রকার স্বজনপ্রীতি পছন্দ করতেন না। মাত্র সাড়ে তিন বছরে তিনি বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা ও রাজনীতির দৃষ্টিভঙ্গি বদলে দিয়ে গেছেন। তিনি আমাদের এমন একটি আদর্শ দিয়ে গেছেন, যা যেকোনো আন্তর্জাতিক চাপের মুখে আমাদের বলীয়ান করে তুলতে সাহায্য করে। আমরা আবারও বলে উঠি—সবার আগে বাংলাদেশ।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তিনি আমাদের এমন আদর্শ শিখিয়েছেন, যার মাধ্যমে আমরা দেশের ভেতরে এবং বাইরে একই সঙ্গে সমস্ত কূপমণ্ডূকতা ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে পারি। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক দেশ হিসেবে গড়ে তোলার জন্য বহুদলীয় গণতন্ত্রের আলোকে আজও জিয়াউর রহমানের রাজনীতি আমাদের পথ দেখায়। তাঁর দেখানো আদর্শ সমস্ত বাধার মুখে লড়তে সাহস জোগায়।’

আলোচনা সভায় ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, ‘একটি শ্রেণির উস্কানির জন্য আমাদের চিকিৎসকেরা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন। তারা চাচ্ছেন স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংস করতে? এই জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় এসেছে সকল বাধা-বিপত্তির বিরুদ্ধে লড়ে যাওয়ার জন্য। আপনাদের চাওয়া কোনোদিন বাস্তবায়ন হবে না। অতীতে আপনারা যেভাবে বিতাড়িত হয়েছেন, মাসুদ কামালের মতো যেসকল সাংবাদিকরা এ দেশে ঘাপটি মেরে বসে আছে, তারাও এ দেশ থেকে বিতাড়িত হবে। কিন্তু এর জন্য আমাদের অবশ্যই সাবধান হতে হবে। স্বাস্থ্য সেক্টরে যেসব দোসর এখনও বসে আছে, তাদের অবশ্যই সরাতে হবে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে অবশ্যই যারা যোগ্য, তাদের মূল্যায়ন করতে হবে।’ 

ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আবুল কেনান বলেন, ‘সবচেয়ে বড় কথা তার চেতনা ধারণ করা প্রয়োজন—জিয়ার চেতনা, ৭১-এর স্বাধীনতার চেতনা। আবার যারা স্বাধীনতার ঘোষণায় যুক্ত ছিলেন না, তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা। জিয়ার চেতনা এ দেশের জাতীয়তাবাদী বাংলাদেশের চেতনা। 

আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান ও ড্যাবের জহিরুল ইসলাম শাকিলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক