২৩ মে, ২০২৬ ০৫:২৪ পিএম

ডুমুরিয়া হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত

ডুমুরিয়া হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ছিল ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা। শপথ গ্রহণের মাত্র তিন মাসের মধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি করেছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মাদ আলী আসগার লবি।

শুক্রবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করে এমপি লবি বলেন, ডুমুরিয়ার বিশাল জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো জরুরি ছিল। এখন ১০০ শয্যায় উন্নীত হওয়ার ফলে সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন। পাশাপাশি সেবার মান বজায় রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, ডুমুরিয়া উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ২২৬টি গ্রাম রয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) কাজল মল্লিক গণমাধ্যমকে বলেন, প্রায় পাঁচ লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গিয়ে দীর্ঘদিন ধরে শয্যা সংকট দেখা দিত। রোগীর চাপ বেড়ে গেলে অনেককে মেঝেতে থেকেও চিকিৎসা নিতে হতো। তিনি বলেন, শয্যা সংখ্যা দ্বিগুণ হওয়ায় স্বাস্থ্যসেবায় বড় ধরনের স্বস্তি আসবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক