১৯ মে, ২০২৬ ০১:২৩ পিএম

কুমেকে সন্ধানীর হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন কর্মসূচিতে সেবা পেলেন শতাধিক শিক্ষার্থী

কুমেকে সন্ধানীর হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন কর্মসূচিতে সেবা পেলেন শতাধিক শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সন্ধানী কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার (১৮ মে) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. দলিল উদ্দীন। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিদর্শনে এসে সন্ধানীর এ উদ্যোগের প্রশংসা করেন গাইনোকলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারহানা। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রেইনি চিকিৎসকরা।

আয়োজকরা জানান, দিনব্যাপী কর্মসূচিতে ১০৩ জন শিক্ষার্থী হেপাটাইটিস-বি ভ্যাকসিন গ্রহণ করেন। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজের শিক্ষার্থীরাও ছিলেন। পাশাপাশি ২৬৫ জনের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে স্ক্রিনিং সেবা দেওয়া হয়।

সন্ধানী কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও জনকল্যাণমূলক কার্যক্রম আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনটির সদস্যরা।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত