১৯ মে, ২০২৬ ০৩:৫৭ পিএম

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েসে রিপোর্ট: সিলেটে হাম উপসর্গে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এর মধ্যে হাম উপসর্গে ৩৬ ও হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন শিশু। 

গত ২৪ ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এই দুই শিশু মারা যায়। আজ মঙ্গলবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় সিলেটে ৯২ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৯ জন রোগী ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ ছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫ জন রোগী। 

সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে আজ চিকিৎসাধীন রয়েছেন ২৮১ জন রোগী। বিশেষায়িত হাসপাতাল শহীদ শামসুদ্দিনে ভর্তি রয়েছেন ৭০ ও ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৭ জন রোগী। এবং ল্যাব টেস্টে সিলেটে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৯ জন। 

জেএইচ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত