১৯ মে, ২০২৬ ০৩:৫৪ পিএম

‘হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা আগামীর সংকট’

‘হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা আগামীর সংকট’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে হাম পরিস্থিতি আমাদের শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, হাম নিয়ন্ত্রণে দ্রুত টিকা সংগ্রহ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে ৯১ জন আবেদন করেছেন।

তিনি জানান, গণমাধ্যম ব্যবস্থাপনায় অরাজকতা দূর করতে একটি নীতিমালা প্রয়োজন তবে তা নিয়ন্ত্রণের জন্য নয়। এজন্য আগামী জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে গণমাধ্যম কমিশন গঠনের খসড়া প্রস্তাব পেশ করা হবে।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা মূলত বন্যা ও ভাঙন নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে। পদ্মা ব্যারেজের মতো এখানে পানি সংরক্ষণ করে ব্যবহারের সুযোগ না থাকায় এটি সংশোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক