১১ মে, ২০২৬ ০৯:৫১ পিএম

দায়িত্ব শেষে ফেরার সময় পরের চিকিৎসককে দেখাতে বলায় ডা. শরিফকে রোগীর স্বজনদের হেনস্তা

দায়িত্ব শেষে ফেরার সময় পরের চিকিৎসককে দেখাতে বলায় ডা. শরিফকে রোগীর স্বজনদের হেনস্তা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নির্ধারিত কর্মঘণ্টা শেষে হাসপাতাল ছাড়ার সময় নতুন করে আসা রোগীকে পরের রোস্টারের চিকিৎসককে দেখাতে বলায় স্বজনদের হেনস্তার শিকার হয়েছেন ডা. শরিফুল ইসলাম। 

শনিবার (৯ মে) রাতে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

হাসপাতালে জরুরি বিভাগে রোগী না দেখার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. শরিফুল ইসলাম মেডিভয়েসকে বলেন, ‘আমি ২টা থেকে রাত ৮টা পর্যন্ত জরুরি বিভাগে দায়িত্বে ছিলাম। দায়িত্ব পালনের পুরো সময়ে আগত সকল রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। রাত ৮টা ৫ মিনিট পর্যন্ত হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করেছি।’

তিনি আরও বলেন, ‘রাত ৮টা ৬ মিনিটে নিজের মোটর সাইকেল নিয়ে জরুরি বিভাগের সামনে আসার পর একজন নতুন রোগী দেখতে পাই। রাতের শিফটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তখন হাসপাতালে প্রবেশ করেছিলেন। আমি রোগীর স্বজনদের জানিয়েছিলাম, রাতের চিকিৎসক চলে এসেছেন, উনি এখনই রোগী দেখবেন। আমার দায়িত্ব রাত ৮টা পর্যন্ত ছিল। সময় শেষ হওয়ায় আমি বের হয়েছি।’

‘এ সময় রোগীর ৩-৪ জন স্বজন তার পথরোধ করে উদ্ধত আচরণ শুরু করেন এবং উচ্চস্বরে হুমকি প্রদান করেন। এতে পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠায় তিনি আত্মরক্ষার্থে স্থান ত্যাগ করতে বাধ্য হন। এরপরও রোগী দেখার ইচ্ছা ছিল, কিন্তু স্বজনদের হুমকি ও উত্তেজনাপূর্ণ আচরণের কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখান থেকে সরে পড়েন। এতে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত হয়’—বলেন ডা. শরীফ।

কিন্তু পুরো ঘটনা তুলে না ধরে ‍উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে খণ্ডিত ভিডিও ছড়ানো হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘ঘটনার আংশিক ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যেখানে আমার নিরাপত্তাহীনতা এবং স্বজনদের হুমকির অংশ উপেক্ষা করা হয়েছে। ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং এতে আমার পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।’

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি সবসময় শ্রদ্ধাশীল বলে জানান ডা. শরিফুল ইসলাম। বলেন, ‘আজকাল মোবাইল থাকলেই কেউ কেউ সাংবাদিক সেজে ভিডিও কাটছাট করে চিকিৎসককে হয়রানি করার ট্রেন্ড চালাচ্ছে, যার আমি নিন্দা জানাই।’

ডা. শরিফুল ইসলাম ব্যাচেলর অব মেডিসিন ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) সম্পন্ন করে ৪৪তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি কলোরেক্টাল সার্জারিতে এফসিপিএস এবং রয়েল কলেজ অব সার্জন্স (এমআরসিএস) থেকে পার্ট-এ সম্পন্ন করেন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক