২২ এপ্রিল, ২০২৬ ০৮:২৮ পিএম

রংপুর মেডিকেলের নতুন উপাধ্যক্ষ ডা. জহুরুল হক

রংপুর মেডিকেলের নতুন উপাধ্যক্ষ ডা. জহুরুল হক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজের (রমেক) উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জহুরুল হক। তিনি একই মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে নামের পাশে উল্লিখিত পদে ও কর্মস্থলে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। 

এতে আরও বলা হয়, বদলি/পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ২৭ এপ্রিল নতুন কর্মস্থলে যোগদান করবেন। যোগদানের আগে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে এবং এইচআরএম ডাটাবেজ থেকে ‘মুভ আউট’ হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ‘মুভ ইন’ হতে হবে। যোগদানের পর পিডিএস হালনাগাদ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া পদায়নকৃত কর্মকর্তার যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত