২৭ মার্চ, ২০২৬ ১২:০৪ পিএম

কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ময়লা-আবর্জনায় ক্ষুব্ধ এমপি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ময়লা-আবর্জনায় ক্ষুব্ধ এমপি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে অন্তর্বিভাগে ময়ল-আবর্জনাসহ নানা অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা, রোগীদের সরকারি ওষুধ না দিয়ে বাইরে থেকে কিনতে বলা, সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার না করে ভাড়ায়চালিত অ্যাম্বুলেন্সে রোগী পাঠানোসহ বিভিন্ন অভিযোগ সামনে আসে।

এ সময় অসন্তোষ প্রকাশ করে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বলেন, এটি তার প্রথম পরিদর্শন এবং এখানে বেশ কিছু অনিয়ম চোখে পড়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর দেখতে চান না উল্লেখ করে তিনি যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

রোগীদের সরকারি ওষুধ না দিয়ে বাইরে থেকে কিনতে বলার অভিযোগের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব মেডিভয়েসকে বলেন, ‘আমাদের যে ওষুধের সরবরাহ আছে, তা দিয়ে জুন থেকে জুলাই পর্যন্ত চলতে হবে। সে হিসাব করে আমরা দৈনিক ‘রেশনিং সিস্টেম’ চালু করেছি। সে অনুযায়ী প্রত্যেক ভর্তি রোগীকে প্রথম তিন ডোজ হাসপাতাল থেকে দেওয়া হবে, পরবর্তী ডোজ রোগীদের কিনে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে যে ওষুধ আছে, তা যদি রোগীদের শেষ পর্যন্ত দেওয়া হয়, তাহলে সর্বোচ্চ এপ্রিল মাস পর্যন্ত চলবে। তিনি জানান, বিগত বছরের রোগী ও ওষুধের হিসাব বিবেচনায় এনে এই রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে।’

সরকারি অ্যাম্বুলেন্সে সেবা না দিয়ে ভাড়ায়চালিত অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের পরামর্শ দেওয়ার অভিযোগের বিষয়ে ডা. মোহাম্মদ শোয়াইব বলেন, ‘আমাদের এখান থেকে ৯৫ শতাংশ রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফেরি পারাপারসহ আসা-যাওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে। এই সময়ের মধ্যে কেউ কল করলে তাকে জানানো হয় যে অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে বাইরে রয়েছে।’

ময়লা-আবর্জনার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আগে পরিচ্ছন্নতা কর্মীরা প্রায় ৯ থেকে ১২ মাস বেতন না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমরা হাসপাতালের বহির্বিভাগ নিয়ন্ত্রণে আনতে পেরেছি। অভ্যন্তরীণ বিভাগের শৌচাগার কিছুটা অপরিচ্ছন্ন রয়েছে, তবে এটিও শিগগিরই ঠিক হয়ে যাবে বলে আশা করছি।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক