২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:৪৫ পিএম
যথাসময়ে উপস্থিতি-কর্মস্থল ত্যাগ: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত হওয়া ও প্রস্থান নিশ্চিত করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব খন্দকার মনোয়ার মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪–এর ৮৬ নম্বর নির্দেশ অনুযায়ী এ বাধ্যবাধকতা প্রযোজ্য।
এতে আরও বলা হয়, মাঠপর্যায়ের অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্য কোনো ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোকে বিষয়টি জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।
টিআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
অপটোজেনেটিকস আবিষ্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
অপটোজেনেটিকস আবিষ্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত