২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:১২ পিএম

হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানী শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।

তবে বর্তমানে তিনি সুস্থ আছেন, বাসায় বিশ্রাম নিচ্ছেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, আজকের ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যাত্রাও করেছিলেন।

হঠাৎ যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান, যার কারণে তিনি প্রোগ্রামস্থলে আসতে পারেননি। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন বলেন, ‘আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন।’

এদিকে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) একাধিক নেতা মেডিভয়েসকে জানিয়েছেন, তিনি খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে ভালো আছেন, বাসায় বিশ্রাম নিচ্ছেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত