রংপুর মেডিকেলে ফজর চ্যালেঞ্জের পুরস্কার বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজ (রমেক) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ফজর চ্যালেঞ্জের পুরস্কার বিতরণ করা হয়েছে। ‘ফজরের ডাক-ঈমানের জাগরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে ফজর ক্যাম্পেইনের পুরস্কার প্রদান করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) মাগরিবের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রাবাসে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ২৪ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত টানা ২০ দিন ফজর জামাতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে হুডি ও ইসলামি বই উপহার হিসেবে বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন রমেক শাখা ছাত্রশিবিরের প্রতিনিধি মোহাম্মদ শাওন, লতিফুর রহমান ও আশিক হোসেন। এসময় শাওন বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ফজরের সালাতের গুরুত্ব, সময়ানুবর্তিতা ও ঈমানি সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিতে ছাত্রশিবিরের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’