২৮ নভেম্বর, ২০২৫ ০৮:০১ পিএম

বাপসুর আয়োজনে জাতীয় ফিজিওথেরাপি অলিম্পিয়াড অনুষ্ঠিত

বাপসুর আয়োজনে জাতীয় ফিজিওথেরাপি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন (বাপসু) আয়োজনে ‘জাতীয় ফিজিওথেরাপি অলিম্পিয়াড ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠানের ফিজিওথেরাপির শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাপসুর সভাপতি আশিকুর রহমান।

এ সময় দেশের স্বনামধন্য ফিজিওথেরাপিস্ট ও পেশাজীবীরা শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। উপস্থিত ছিলেন স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেসের ফিজিওথেরাপি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরামের সভাপতি এস. এম. কামাল হোসেন, মেফেয়ার ওয়েলনেস ক্লিনিক লিমিটেডের ইন-চার্জ ও কনসালটেন্ট মো. মুরাদ হোসেন মেহেদী, বিপিএর সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বাপসুর সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন তৌহিদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এই অলিম্পিয়াড দেশের ফিজিওথেরাপি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতের পেশাজীবী তৈরিতে এ ধরনের আয়োজন বড় অবদান রাখে।’

অলিম্পিয়াডটি তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে সেরা ৪০ জনের মধ্য থেকে ২০ জন নির্বাচিত হন। দ্বিতীয় রাউন্ড ‘লেস অপশন মোর পয়েন্টস’-এ ১০ জন প্রতিযোগী বাছাই হন। শেষ ধাপ র‌্যাপিড ফায়ার রাউন্ডে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ নির্ধারিত হয়।

চূড়ান্ত ফলে চ্যাম্পিয়ন হয়েছেন আনিকা ইয়াসমিন। ফার্স্ট রানার্স-আপ তানজিনা জানা অনু এবং সেকেন্ড রানার্স-আপ রাদিয়া ইসলাম মেধা।

অলিম্পিয়াডের ভেন্যু স্পন্সর ও এক্সপার্ট প্যানেল ছিল ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউট। পৃষ্ঠপোষকতা করেছে ভিশন ফিজিওথেরাপি সেন্টার। বিশেষ সহযোগিতায় ছিল হলি কেয়ার। আবাসন সহযোগিতায় ছিল নিরিবিলি গার্লস’ হোস্টেল ও বিসমিল্লাহ বয়েজ’ হোস্টেল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত