২৮ নভেম্বর, ২০২৫ ০৬:২৫ পিএম

ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যু ৩৭৭, আক্রান্ত  ৯৩ হাজার ১৯৪

ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যু ৩৭৭, আক্রান্ত  ৯৩ হাজার ১৯৪
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছরে ৩৭৭ জনের মৃত্যু হয়েছে এবং এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ হাজার ১৯৪ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১০ জন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৩৯, চট্টগ্রাম বিভাগে ১৩৭, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৩, ঢাকা উত্তর সিটিতে ১০২, ঢাকা দক্ষিণ সিটিতে ৮ ও ময়মনসিংহ বিভাগে ৩১ জন ভর্তি হয়েছেন।

গত একদিনে সারাদেশে  ৪৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ৬৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত সব মিলিয়ে ৯৩ হাজার ১৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।

অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। অধিদপ্তরের তথ্যমতে, গত সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫ হাজার ৮৬৬ রোগী। অক্টোবরে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৫২০ জনে। অর্থাৎ এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে ৪২ শতাংশ।

প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং এদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক