২৩ নভেম্বর, ২০২৫ ০২:৫৬ পিএম

ঢাবির চিকিৎসা অনুষদের সকল পরীক্ষা ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত

ঢাবির চিকিৎসা অনুষদের সকল পরীক্ষা ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর চিকিৎসা অনুষদের চলমান এমবিবিএস পরীক্ষা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আজ রোববার (২৩ নভেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (২২ নভেম্বর) রাতে ঢাবির ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের পর উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে জানানো হয়েছে, চিকিৎসা অনুষদের চলমান এমবিবিএস পরীক্ষা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে । একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও পরীক্ষা আগামী ০৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত