১৫ নভেম্বর, ২০২৫ ০৫:৩৬ পিএম

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: ডিএসসিসি প্রশাসক

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গেল সপ্তাহে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছর এ রোগে মোট ৩২৬ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুর এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মাহমুদুল হাসান। তবে পরিস্থিতি বিপদজনক না হলেও জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর শনির আখড়ায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘জরিমানা কোনো সমাধান নয়, প্রয়োজন জনসচেতনতা। এডিস লার্ভা প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তারই অংশ হিসেবে আজ ৪০০ পরিচ্ছন্নতাকর্মী এই অভিযানে অংশ নেয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাল ও নর্দমাগুলো নিয়মিত পরিষ্কারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’

প্রসঙ্গত, চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৬৬ জন। এর মধ্যে ৬১ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী রয়েছেন।

গত শুক্রবার (১৪ নভেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২৬ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক