১০ নভেম্বর, ২০২৫ ১০:৪৯ এএম
ভোলার নতুন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ডা. শামীম রহমান। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ভোলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শামীম রহমান। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
ডা. শামীম রহমান এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
তিনি মো. আজাদ জাহানের স্থলাভিষিক্ত হলেন। অন্যদিকে আজাদ জাহানকে গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত