ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ৩১৩ জনের মৃত্যু ঘটিয়েছে মশাবাহিত রোগটি। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ১৯৫ জন। ডেঙ্গুতে সব মিলিয়ে ৭৮ হাজার ৫৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মৃত দুই জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন এলাকার। দুই জন ঢাকা দক্ষিণ সিটির। বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের দুই জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনা বিভাগে ১১৪ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৫৯ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ১১৩ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে নয় জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ১০৮ জন।
অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। অধিদপ্তরের তথ্যমতে, গত সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫ হাজার ৮৬৬ রোগী। অক্টোবরে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৫২০ জনে। অর্থাৎ এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে ৪২ শতাংশ।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং এদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬
-
১০ ডিসেম্বর, ২০২৫