১৪ অক্টোবর, ২০২৫ ০৮:২৪ পিএম

মময়মনসিংহ মেডিকেলে ইন্টার্ন রোস্টার লটারির মাধ্যমে নির্ধারণ

মময়মনসিংহ মেডিকেলে ইন্টার্ন রোস্টার লটারির মাধ্যমে নির্ধারণ
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজের ম-৫৭তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের ইউনিটে দায়িত্ব পালনের সময়সূচি (রোস্টার) নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) লটারির মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকদের দায়িত্ব পালনের এই সময়সূচি নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপপরিচালক ডা. জাকিউল বারী, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনুদ্দিন খান এবং মেডিসিন, সার্জারি ও গাইনী বিভাগের বিভাগীয় প্রধানগণ।

রোস্টার অনুযায়ী, মোট ১৬৫ জন নতুন ইন্টার্ন চিকিৎসক আগামী ১৮ অক্টোবর থেকে নিজ নিজ নির্ধারিত ইউনিটে যোগদান করবেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সুব্যবস্থাপনার অংশ হিসেবে গত ৫ আগস্ট থেকে এই রোস্টার প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে, যা স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত