এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, প্রশ্নপত্র নিয়ে সিদ্ধান্ত পরে
মেডিভয়েস রিপোর্ট: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর এক যোগে অনুষ্ঠিত হবে। রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
তবে একই, নাকি ভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিকেলে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে মিটিং ছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১২ ডিসেম্বর এক সাথে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা হবে। তবে কীভাবে পরীক্ষা নেবো, কি নেবো—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এর বাইরে আর কিছুই ঠিক হয়নি।’
এর আগে গত ৬ অক্টোবর দুপুরে তিনি মেডিভয়েসকে জানিয়েছিলেন, এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের মানবিক গুণাবলী যাচাইয়ে প্রশ্নে কিছু বিষয় সংযোজন হতে পারে। ওই দিন সকালে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার আলোকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি চলমান রয়েছে বলেও জানান তিনি।
‘ভর্তি পরীক্ষার প্রশ্ন পদ্ধতি আগের আদলেই হবে। কিন্তু শিক্ষার্থীদের মানবিক গুনাবলী যাচাইয়ের জন্য প্রশ্নে কিছু বিষয় সংযোজন হতে পারে’—যোগ করেন অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন।
বিগত বছরগুলোর তুলনায় পরীক্ষা আগানোর বিষয়ে তিনি বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনের কথা শোনা যাচ্ছে। রমজান মাস রয়েছে। সেজন্যই আগানো হয়েছে।’
গত বছরের ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে তুলনায় এবারের পরীক্ষা মাসাধিককাল সময় এগিয়ে আনা হচ্ছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি এবং ৬৭টি অনুমোদিও বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ছয় হাজার ২৯৩টি।
দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি ও বেসরকারির বাইরে একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।
এমইউ/
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়