২০ জানুয়ারী, ২০২৫ ০৬:৩৪ পিএম
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি

কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়

কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: কোটায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়া ১৯৩ জনের কাগজপত্র আগামী ২৯ জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যাচাই-বাছাই করা হবে। এতে কোনো ভুল তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তি বাতিল হবে। পাশাপাশি মেধা তালিকা থেকে ওই শূন্য আসন পূরণ করা হবে।

আজ সোমবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।

পরে এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল কলেজ ২০২৪-২৫ সালের এমবিবিএস ভর্তি কার্যক্রমে ৫% মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান বিধি অনুসারে শুধুমাত্র মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে, তাদের নাতি- নাতনী বা অন্য কারো জন্য প্রযোজ্য হবে না। এই কোটার অধীনে সংরক্ষিত ২৬৯টি আসনের মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ জন প্রার্থী পাওয়া গেছে। অবশিষ্ট ৭৬টি আসন ইতিমধ্যেই মেধা তালিকা থেকে পুরণ করা হয়েছে। 

এতে আরও বলা হয়, এই কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯৩ জনের পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদপত্র, নিজের জন্মনিবন্ধন সনদসহ যাবতীয় প্রমাণাদি ও একাডেমিক সার্টিফিকেট নিয়ে আগামী ২৯ জানুয়ারির মধ্যে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে পুরাতন ভবনের দোতলায় অবস্থিত মেডিকেল এডুকেশন শাখায় উপস্থিত হয়ে যাচাই বাছাই করাতে হবে। যাচাই বাছাই প্রক্রিয়ায় কোনো ভুল বা অসত্য তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তি বাতিল হবে এবং মেধা তালিকা থেকে সেই শূন্য আসন পূর্ণ করা হবে। 

‘এই যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ১৯৩ জনের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে। অবশিষ্টদের ভর্তিসহ মেডিকেল কলেজের অন্যান্য কার্যক্রম যথারীতি চালু থাকবে’—বলা হয় বিজ্ঞপ্তিতে। 

এই বিজ্ঞপ্তির বিষয়বস্তু আজ সন্ধ্যায় মেডিভয়েসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। 

তিনি বলেন, ‘এটা আমাদেরই। আজ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এই প্রেস রিলিজটি হয়েছে। সবাই মিলে এ রকম সিদ্ধান্ত নিয়েছে। আমরা ২৭, ২৮, ২৯ জানুয়ারি কোটায় চান্স পাওয়াদের কাগজপত্র যাচাই করবো। যারা শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানরা বৈধ প্রার্থী হিসেবে থাকবে। বাকিদের ফলাফল বাতিল হবে। এটা আমাদের পূর্বের সিদ্ধান্ত। এটা বলবৎ আছে।’

এর আগে বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, নাগরিক কমিটির স্বাস্থ্য সম্পাদক ডা. আব্দুল আহাদ, ডা. মিনহাজুল আবেদীন, ডা. আব্দুল্লাহ জামিল তিহান, ডা. হুমায়ুন কবীর হিমু, ডা. মনিরুজ্জামান প্রমুখ।

এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ডা. রিফাত মাহবুব, মোজাহিদুল ইসলাম, তৌফিকুজ্জামান ইমন, আব্দুল্লাহ আল নোমান, কালাম তালুকদার, ইমরান খান ফাহিম ও ডা. তারেক কামাল প্রমুখ।

এনএআর/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক