এমটিএফের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের (এমটিএফ) নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ২০২৫-২৬ মেয়াদের জন্য কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সভাপতি মো. সোহেল রানা, সেক্রেটারি জেনারেল মু. রিপন সিকদার, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেনসহ ৫৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে এবং নৈতিক মুল্যবোধ নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সারাদেশের মেডিকেল টেকনোলজিস্টদের আস্থা ধরে রেখে আকাঙক্ষা পূরণের সর্বাত্মক চেষ্টা চালানোর অঙ্গীকার করেন। স্বাস্থ্য উপদেষ্টা ঘোষিত জাতীয় দাবি বাস্তবায়নে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুতির কথা বলেন।
নব মোননিত সেক্রেটারি জেনারেল দীর্ঘদিনের পেশাগত বৈষম্য দূর করার চলমান কার্যকরী পদক্ষেপ অব্যাহত রাখার ঘোষণা দেন। বিশেষ করে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে শেষ পর্যায়ের কাজ সম্পন্ন করতে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়াসহ দুর্নীতি প্রতিরোধ ও পেশাগত দক্ষতা উন্নয়নে সংগ্রাম চালানোর কথা বলেন।
অনুষ্ঠানে এনডিএফের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ভাসকুলার সার্জন ডা. জিয়াউল হক উপস্থিত ছিলেন। অন্যান্য নির্বাহী সদস্যেদের মধ্যে সিনিয়র সহ সভাপতি মিয়া মু. গোলাম মাওলা, সহ সভাপতি নুরুজ্জামান হাওলাদার সোহেল, জয়েন্ট সেক্রেটারিদের মধ্যে রফিকুল ইসলাম, নাজমুল হুদা, সালেহিন আবেদিন তানিম, শহিদুল্লাহ, মাসুম রেজা, অর্থ সম্পাদক আব্দুল আউয়াল, এডুকেশন সেক্রেটারি ইসমাইল হোসেন, কালচারাল সেক্রেটারি আবুল হাসানাত এবং উপদেষ্টা আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।
এমইউ/