২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২২ পিএম

তাজউদ্দীন আহমদ মেডিকেলে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তাজউদ্দীন আহমদ মেডিকেলে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে (এসটিএএমসি) সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

গত ১৯ সেপ্টেম্বর ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে এসটিএএমসি দাওয়া সার্কেল। 

আয়োজকরা জানান, নবী করীম ﷺ-এর জীবনাদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং নৈতিক উন্নয়নে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন। সত্য ও সুন্দরের লক্ষ্যে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এমন উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক বলে জানান অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত