২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:০৫ পিএম

শজিমেক ইন্টার্ন ডক্টরস ফোরামের সভাপতি ডা.আরিফ, সম্পাদক ডা. সেলিম

শজিমেক ইন্টার্ন ডক্টরস ফোরামের সভাপতি ডা.আরিফ, সম্পাদক ডা. সেলিম
সভাপতি ডা.আরিফ এবং সাধারণ সম্পাদক ডা. সেলিম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস ফোরামের (আইডিএফ) ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২৮তম ব্যাচের ডা. মো.আরিফ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২৯তম ব্যাচের ডা. মো. সেলিম আরাফাত।

সম্প্রতি ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) এসজেডএমসি শখার সভাপতি সভাপতি ডা. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান কমিটির অনুমোদন দেন।

নব নির্বাচিত সভাপতি ডা. আরিফ বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের যাবতীয় সমস্যা সমাধান এবং ইন্টার্ন পরবর্তী ক্যারিয়ার গাইডলাইন প্রদান আমাদের প্রাথমিক লক্ষ্য।’

সাধারণ সম্পাদক ডা. সেলিম বলেন, ‘ইন্টার্ন চিকিৎসক এবং ফিফথ ইয়ার স্টুডেন্টদের নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। ধীরে ধীরে ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করা হবে। কাজগুলো এনিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হয়েছেন ২৮তম ব্যাচের ডা. গোলাম মাহমুদ। কোষাধ্যক্ষ হয়েছেন ২৮ তম ব্যাচের ডা. মো. রাকিবুল হাসান রকি। স্বাস্থ্য ও রোগী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. তানভির ইসলাম। ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক পদে আছেন ২৯তম ব্যাচের ডা. আমিনুল ইসলাম সিয়াম, আর সাইন্টিফিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ২৯তম ব্যাচের ডা. মেহেদী আহমেদ। মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন ২৯তম ব্যাচের ডা. মানসুরা।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ২৮তম ব্যাচের ডা. নাসেহ মোহাম্মদ আদিব এবং ডা. জারিন তাহমিনা লুবনা।

‘স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে এ কমিটি গঠন করা হয়।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত