বিএমইউতে এন্ডোডনটিক সোসাইটির ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এন্ডোডনটিক সোসাইটির ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন। শনিবার (২৭ সেপ্টেম্বর) শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। সভাপতিত্ব করেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) ও বাংলাদেশ এন্ডোডনটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বিদেশি ফ্যাকাল্টি অধ্যাপক ডা. স্যামুয়েল ও. ড্রন, বিএমইউর প্রক্টর ডা. শেখ ফরহাদ, ডেন্টাল সোসাইটির সভাপতি ডা. পরিমল চন্দ্র মল্লিক, ডেন্টাল সোসাইটির মহাসচিব ডা. একেএম কবির আহমেদ রিয়াজ, বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. শাহিদুল হাসান বাবুল প্রমুখ।
সম্মেলনে বাংলাদেশ এন্ডোডনটিক সোসাইটির নেতৃবৃন্দ, দেশের দন্তরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসক ছাড়াও আমেরিকা, কোরিয়াসহ বিভিন্ন দেশের ফ্যাকাল্টিগণ অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা জানান, এ ধরনের সম্মেলন জ্ঞানের আদান-প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ে সহায়ক হবে, যা দেশের দন্তরোগের উন্নত চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় বিরাট ভূমিকা রাখবে।
এমইউ/