অধ্যাপক পদে ১৫ চিকিৎসকের পদোন্নতি
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৫ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে ১১ জন কমিউনিটি মেডিসিন ও চারজন কলোরেক্টাল সার্জারি ডিসিপ্লিনের।
প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশ ও ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ অনুযায়ী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।
এ ছাড়া আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণের জন্য বলা হয়েছে প্রজ্ঞাপনে।
এনএআর/
-
৩০ জুন, ২০২৬
-
২৯ জুন, ২০২৬